আর্কাইভ
লগইন
হোম
লিওনেল মেসি
জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন, নতুন কোচকে উপহার দিলেন মেসি
গতকাল শনিবার ৭৫ হাজারেরও বেশি দর্শকের সামনে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ৩-২ গোলে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে এই জয়ে নতুন কোচ গিয়ের্মো হোইয়োস অভিষেক ম্যাচেই সাফল্য পেলেন। মাত্র ৪ মাস আগে ক্লাবকে প্রথম এমএলএস কাপ জেতানো হাভিয়ের মাসচেরানো ‘ব্যক্তিগত কারণে’ মঙ্গলবার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর হোইয়োস কোচ হিসেবে যোগ দেন। তার দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল প্রথম ম্যাচ। এই ম্যাচে আবার আরেক ইতিহাস গড়ে মিয়ামি। মেসিকে দেখার বিশাল চাহিদার কারণে ম্যাচটি ডেনভারের বড় এনএফএল স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছিল। মোট ৭৫,৮২৪ জন দর্শক উপস্থিত ছিলেন এই ম্যাচে। এটি এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক সংখ্যা।
2026-04-19
ভারতে আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে?
ভারতে আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে?
2025-11-11
আগামী ১৩ ডিসেম্বর ভারত সফরে আসার কথা রয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির। তাকে ছুঁয়ে দেখার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে হতে চলেছে অনুষ্ঠান। এরপর ১৪ তারিখ মুম্বাই ও ১৫ তারিখ দিল্লিতে যাবেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ভারত সফরে GOAT কাপ ও কনসার্টে অংশ নেবেন মেসি। তাকে দেখার জন্য সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে মেসির সঙ্গে সেলফি তোলা এবং হ্যান্ডশেক করার ব্যবস্থা করেছেন আয়োজকরা। দীর্ঘ ১৪ বছর পর মেসি ভারতে আসছেন। শেষবার তিনি এসেছিলেন বিগত ২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে। কলকাতায় একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেন। এবার মেসি একা আসছেন। তাই এবার মেসিকে ভক্তদের আরও কাছে পৌঁছে দিতে চেষ্টার কোনও কমতি রাখছেন আয়োজকরা।
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
2025-11-06
বিগত ২০২৩ সাল থেকে লিওনেল মেসির বসবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ইন্টার মিয়ামিতে খেলছেন, থাকছেন মিয়ামিতে। এবার সেই শহরের চাবি নিজের হাতে পেলেন মেসি। তার হাতে এই চাবি তুলে দেন খোদ মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। তবে এই চাবি অবশ্য আক্ষরিক নয়। প্রতীকী একটি চাবি তুলে দেওয়া হয় তার হাতে। মূলতঃ তাকে সম্মাননা দিতেই এই অভিনব পন্থা অবলম্বন করে মিয়ামি কর্তৃপক্ষ। ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী ‘চাবি’ তুলে দেন। তিনি বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।’