আর্কাইভ
লগইন
কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম
বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির সংকট নেই। তারা বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। দেশের আইনশৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে, সেটাকেও অস্বীকার করছে বর্তমান সরকার।
$
২২ ক্যা. সোনা৳২৪৬৯২৭
Fajr৩:৫৮ AM ফজর
Dhuhr১২:০৫ PM যোহর
Asr৩:২৭ PM আসর
Maghrib৬:৪৭ PM মাগরিব
Isha৮:১১ PM ইশা
বাংলা তারিখ৯ শ্রাবণ, ১৪৩৩
আরবি তারিখ৭ সফর, ১৪৪৮
সূর্যোদয়৫:২৩ AM
সূর্যাস্ত৬:৪৭ PM
জাতীয়
আরও খবর
রাজধানী ঢাকার যে ১১ পাম্পে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক
রাজধানী ঢাকার ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে।
2026-04-25
সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
2026-04-22
সম্প্রতি ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। আজ বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সবরুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালনের জন্য পরিপত্র জারি
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালনের জন্য পরিপত্র জারি
2026-04-22
প্রতি বছর ০৭ নভেম্বর জাতীয়ভাবে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এজন্য সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালন নিয়ে পরিপত্রে এই দিবসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) আরেকটি পরিপত্র জারির মাধ্যমে এই সংশোধন এনেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, প্রতি বছর ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। এজন্য ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মন্ত্রিপরিষদ বিভাগের গত ১১ মার্চ জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় যথাস্থানে সন্নিবেশিত হিসেবে গণ্য হবে।
রাজনীতি
আরও খবর
কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম
বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির সংকট নেই। তারা বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। দেশের আইনশৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে, সেটাকেও অস্বীকার করছে বর্তমান সরকার।
2026-04-25
হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: জামায়াত আমির
হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: জামায়াত আমির
2026-04-25
বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একসঙ্গে মজলুম ছিলাম। বিনয়ের সঙ্গে বলতে চাই, হাজার চেষ্টা করেন, আওয়ামী লীগ হতে পারবেন না। দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগ জাতিকে নিয়ে; বিরোধীদলকে নিয়ে ব্যঙ্গবিদ্রেুাপ করত। আজকে তারা কোথায়! আপনারা এদের কাজ শুরু করেছেন। আজ শনিবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেছে। বিএনপি প্রতিটি বিষয়ে পতিত ও পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
2026-04-23
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের পর এই সিদ্ধান্ত দেন এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান। তিনি বলেন, ‘সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হল।’ রিটার্নিং অফিসারের ‍সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে বলে জানান সহকারী রিটার্নিং ইসির উপসচিব মনির হোসেন। তিনি বলেন, ‘আসনটি শূন্য হওয়ার পরে সব দল/জোটের জন্য উন্মুক্ত হবে।’
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে যা বললেন সানজিদা ইসলাম তুলি
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে যা বললেন সানজিদা ইসলাম তুলি
2026-04-21
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। গতকাল সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়ন পাওয়ার পর ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তুলি বলেন,  প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, আমাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করার জন্য।
বাংলাদেশ
আরও খবর
দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ
পঞ্চগড় জেলার গরিনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের আওতাভুক্ত মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। আটক ঐ দুই কিশোর হলো- আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র রায় (১৪) ও সমারু রায়ের ছেলে উদয় রায় (১৫)।
2026-04-23
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
2026-04-09
ঢাকাসহ সারাদেশের জন্য বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
2026-04-08
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। আজ বুধবার (০৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৩৫) পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার আ. গফুরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের ভেতরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফা গুলির শব্দ শোনা যায়। এই ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইলে যোগাযোগ হয়
নোয়াখালীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ৩ ঘণ্টা পর সচল
নোয়াখালীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ৩ ঘণ্টা পর সচল
2026-04-07
নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ায় নির্দিষ্ট সময়ের প্রায় ৩ ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা ১১টার দিকে মাইজদীকোর্ট স্টেশন মাস্টার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তিনি আরও জানান, সকাল ৬টায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী স্টেশন (সোনাপুর) থেকে ছেড়ে এসে নোয়াখালীর সীমানা অতিক্রম করার কথা ছিল সকাল সাড়ে ৭টায়। কিন্তু রাতে ঝোড়ো বাতাসের কারণে রেললাইনে গাছ উপড়ে পড়ায় কয়েক ঘণ্টা ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ থাকে।
সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে
সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে
2026-04-05
রাজধানীসহ সারাদেশেই বেড়েছে গরমের দাপট। গত কয়েক দিন ধরে তীব্র গরমের ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ রোববার (০৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, আজ টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আন্তর্জাতিক
আরও খবর
লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি ‘অর্থহীন’: হিজবুল্লাহ
লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি ‘অর্থহীন’: হিজবুল্লাহ
2026-04-25
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন ও ইসরাইলের চলমান যুদ্ধবিরতি ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানোর একদিন পর এমন মন্তব্য করল সশস্ত্র গোষ্ঠীটি।  এদিকে, লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন এবং হিজবুল্লাহ একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। লেবানন ও ইসরাইল সরকারের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।
ইরানকে যুদ্ধবিরতির কোনো সময়সীমা দেননি ডোনাল্ড ট্রাম্প
ইরানকে যুদ্ধবিরতির কোনো সময়সীমা দেননি ডোনাল্ড ট্রাম্প
2026-04-23
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ কবে শেষ হবে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে স্পষ্ট করেছেন, যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নির্ধারণ করবেন। আজকের কিছু সংবাদ প্রতিবেদনে বেনামি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছিল যে ইরানকে ৩ থেকে ৫ দিনের একটি সময়সীমা দেওয়া হয়েছে। তবে এই দাবি নাকচ করে দিয়ে লেভিট বলেন, এই ধরনের কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের তথ্য সত্য নয়।
যুদ্ধে বিধ্বস্ত হওয়া ৭৭৫টি স্কুল ইতোমধ্যে মেরামত করে ফেলেছে ইরান
যুদ্ধে বিধ্বস্ত হওয়া ৭৭৫টি স্কুল ইতোমধ্যে মেরামত করে ফেলেছে ইরান
2026-04-22
ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি জানিয়েছেন, মার্কিন-ইসরাইলি হামলায় দেশের ১,৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি স্কুল মেরামত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই খবর জানিয়েছে। কাজেমি বলেন, প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমোজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, যেসব স্কুলে বেশি ক্ষতি হয়েছে, সেগুলোর মেরামত অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, হামলার মধ্যেও পড়াশোনা থামেনি। সরাসরি বা অনলাইনে ক্লাস চলেছে। ইরানের টেলিভিশন স্কুলের মাধ্যমেও শিক্ষা কার্যক্রম চালু ছিল।
অর্থনীতি
আরও খবর
দেশে স্বর্ণের দামে পতন: ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা
দেশে স্বর্ণের দামে পতন: ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা
2026-04-23
দেশের স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে ৩,২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ১০৯ কোটি টাকা
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ১০৯ কোটি টাকা
2026-04-21
এই চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় ২৬ হাজার ১০৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা হিসাবে)। গত রোববার (১৯ এপ্রিল) এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ১৯ দিনে আসা এই রেমিট্যান্স ইতিবাচক ধারায় রয়েছে। প্রবাসীরা সাধারণত কোরবানির ঈদের আগে বেশি রেমিট্যান্স পাঠান। সেই ধারাবাহিকতায় এবারের এপ্রিলেও প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। রেমিট্যান্সের এই ধারা আগামী কোরবানির ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাড়লো সরবরাহ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাড়লো সরবরাহ
2026-04-20
জ্বালানি তেল বিক্রির সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ সোমবার (২০ এপ্রিল) থেকে অকটেন ২০ শতাংশ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ হারে বেশি সরবরাহ করা হবে। গতকাল রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এই তথ্য জানায় বিপিসি। বার্তায় বলা হয়,- বর্তমান জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বর্ধিত হারে বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো কর্তৃক জ্বালানি তেল বিক্রয় করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হলো।  নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে দৈনিক ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল ও ১৪২২ মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে।
আইন-আদালত
আরও খবর
খেলাধুলা
আরও খবর
শান্তর সেঞ্চুরি, ২০০ পেরোল বাংলাদেশ
শান্তর সেঞ্চুরি, ২০০ পেরোল বাংলাদেশ
2026-04-23
ব্যাট হাতে ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে নিজের অর্ধশতকের পর সেঞ্চুরিও তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাসও নিজের হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, তবে ব্যক্তিগত ৭৬ রানেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলের হাল বেশ ভালোভাবেই ধরেছিলেন চতুর্থ উইকেটের শান্ত-লিটন জুটি। চাপ সামলে নিয়ন্ত্রিত ব্যাটিং করেছেন তারা। তবে জেইডেন লেনক্সের স্পিনে ভাঙল ১৬০ রানের দারুণ এই জুটি, বোল্ড হলেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান। শান্তর সঙ্গে ক্রিজে আছেন তাওহিদ হৃদয়। দলীয় স্কোর ২০০ ছাড়িয়েছে।
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করলো ডিএনসিসি
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করলো ডিএনসিসি
2026-04-22
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করা বাংলাদেশ দলকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। হাতিরঝিলে বাফুফের সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণার ১৮ দিন পর আজ সিটি কর্পোরেশন কার্যালয়ে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক পুরস্কার। ২৩ সদস্যের স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়কে ডিএনসিসির পক্ষ থেকে ৫০,০০০ টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকতে পারেননি। স্কোয়াডে থাকা ৩ জন প্রবাসী ফুটবলারের চেক তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া এসএসসি পরীক্ষার কারণে ৪ জন খেলোয়াড় অনুপস্থিত থাকায় তাদের পুরস্কার গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)
এবার বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে
এবার বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে
2026-04-22
সৌদি প্রো লিগে বর্তমানে শক্ত অবস্থানেই আছে আল নাসর ক্লাব। ৭৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ট্রফি জয়ের অন্যতম প্রধান দাবিদার এখন তারাই। তবে মাঠের সাফল্যের বাইরে ক্লাবটি নিয়ে নতুন একটি চমকপ্রদ আলোচনা শুরু হয়েছে। আগামী মৌসুমে আল নাসরের মূল দলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। জানা গেছে, মৌসুম শেষে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে ক্লাব কর্তৃপক্ষ। তার পারফরম্যান্সের পাশাপাশি রোনালদোর সঙ্গে একই ড্রেসিংরুমে বাবা-ছেলের উপস্থিতি ক্লাবের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে, যা দলটির এবং পুরো লিগেরই বৈশ্বিক জনপ্রিয়তা আরও বাড়াতে পারে।
বিনোদন
আরও খবর
স্বামীর হয়ে ভোটের প্রচারে নামছেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়
প্রথম দফার পর এবার ‘পাখির চোখ’ ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের দিকে। হাতে আর মাত্র ৪ দিন। ব্যালটে ভাগ্য নির্ধারণের আগে শেষ সময়ের প্রচারে রীতিমতো ঝড় তুলেছেন প্রার্থীরা। জনতার দুয়ারে দুয়ারে জনসংযোগ সারতে ব্যস্ত সবাই।
2026-04-25
বাস্তব জীবনের গল্প নিয়ে পর্দায় ফিরছেন তারকা জুটি অনন্ত-বর্ষা
বাস্তব জীবনের গল্প নিয়ে পর্দায় ফিরছেন তারকা জুটি অনন্ত-বর্ষা
2026-04-23
নতুন একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। বাস্তবজীবনের এই দম্পতিকে একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। এটি নির্মাণ করেছেন পরিচালক হিরু খান। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, এই বিজ্ঞাপনচিত্রে অনন্ত-বর্ষার বাস্তব জীবনের গল্পকে তুলে ধরা হয়েছে। এতে ব্যক্তিগত সম্পর্কের নানা দিকের পাশাপাশি জনপ্রিয় জুটি হিসেবে তাদের রসায়নও ভিজ্যুয়ালভাবে উপস্থাপন করা হবে। নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘অনেকদিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার জন্য। প্রচারে এলে দর্শকেরও ভালো লাগ
শিক্ষা
আরও খবর
পরীক্ষার ৩ ঘণ্টার সময় যেন ৩ বছরের সমান দীর্ঘ
পরীক্ষার ৩ ঘণ্টার সময় যেন ৩ বছরের সমান দীর্ঘ
2026-04-21
আজ থেকে সারাদেশে শুরু হয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে ছিল উদ্বেগ, অপেক্ষা আর স্বস্তির মিশ্র চিত্র। যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা চলাকালে বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকদের কাছে তিন ঘণ্টার সময় যেন তিন বছরের সমান দীর্ঘ হয়ে উঠেছিল। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রের বাইরে জড়ো হন শত শত অভিভাবক। কারও চোখে উৎকণ্ঠা, কেউ নীরবে দোয়া করছেন, আবার কেউ তাসবিহ পাঠে ব্যস্ত সময় কাটিয়েছেন। তিন ঘণ্টার এই অপেক্ষা অনেকের কাছেই যেন তিন বছরের সমান দীর্ঘ মনে হয়েছে।
স্বাস্থ্যসেবা
আরও খবর
ফরিদপুরে হাম প্রাদুর্ভাবে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৫১৪
ফরিদপুরে হাম প্রাদুর্ভাবে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৫১৪
2026-04-23
ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, চলতি বছরের ০১ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৫১৪ জন হামরোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৭ জন এবং ফরিদপুর সদরে ২০ জন হামরোগী শনাক্ত হয়েছে।
তথ্য-প্রযুক্তি
আরও খবর
লাইফস্টাইল
আরও খবর
যেসব খাবার ফ্যাটি লিভারের জন্য দায়ী, লক্ষণগুলো কী কী?
যেসব খাবার ফ্যাটি লিভারের জন্য দায়ী, লক্ষণগুলো কী কী?
2026-04-20
বর্তমানে ফ্যাটি লিভারের সমস্যা এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেবল অ্যালকোহল বা বাইরের তেল-ঝাল যুক্ত খাবারই নয়, বরং বাড়ির তৈরি বেশ কিছু খাবারের অভ্যাসের কারণেও এই রোগ লিভারের ক্ষতি করতে পারে। বিশেষ করে কার্বোহাইড্রেট এবং হিডেন সুগারের ভুল ব্যবহার এখানে বড় ভূমিকা রাখে। চিকিৎসকদের মতে, এই রোগ অনেকটাই শহরকেন্দ্রিক। অনিয়ন্ত্রিত লাইফস্টাইলের জেরেই হানা দেয় এই মেটাবলিক রোগ, যার অন্যতম কারণ খাওয়াদাওয়ার অনিয়ম। কিন্তু অনেকেরই অভিযোগ ফাস্টফুড না খেয়েও ভুগতে হচ্ছে ফ্যাটি লিভারে। বাড়ির তৈরি খাবারেও বাড়ছে ফ্যাটি লিভার। এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, কোন ধরনের খাবার সবচেয়ে বেশি ক্ষতি করে লিভারের? আসুন জেনে নেওয়া যাকঃ
গণমাধ্যম
আরও খবর
একুশে টিভির সাহসী ভূমিকা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারে: চিফ হুইপ
একুশে টিভির সাহসী ভূমিকা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারে: চিফ হুইপ
2026-04-15
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকেই ভূমিকা রেখেছেন তবে একুশে টিভি সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচার করে সাহসী ভূমিকা রেখেছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারস্থ একুশে টিভি ভবনে প্রতিষ্ঠানটির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চিফ হুইপ এসব কথা বলেন। বর্ষপূর্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ডিজেএফবির সভাপতি আরিফুর রহমান, সম্পাদক সাইদ রিপন
ডিজেএফবির সভাপতি আরিফুর রহমান, সম্পাদক সাইদ রিপন
2026-04-12
পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি'র) সভাপতি পদে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার সাইদ রিপন নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার (১০ এপ্রিল) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ভোটের মাধ্যমে হওয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার দৌলত আকতার মালা ও আবুল কাশেম। নির্বাচনের আগে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ডিজেএফবির সভাপতি হামিদ উজ জামান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব।
পর্যটন
আরও খবর
অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধি ও টেকসই সমাধানে বাংলাদেশ
অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধি ও টেকসই সমাধানে বাংলাদেশ
2026-04-25
পর্যটনের দিক দিয়ে বাংলাদেশ ছোট কিন্তু অপার সম্ভাবনার দেশ। সুন্দরবনের গহীন অরণ্য থেকে শুরু করে কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত, সিলেটের অপরূপ চা বাগান থেকে পার্বত্য চট্টগ্রামের মেঘে ঢাকা পাহাড়, এভাবেই দেশের বুকে ছড়িয়ে আছে অসংখ্য পর্যটন আকর্ষণ। অন্যদিকে, বাংলাদেশের জনগোষ্ঠীকে উপজীব্য করে পর্যটন শিল্প তরান্বিত হতে পারে। যদিও দেখা যায় প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি নিজের দেশ না ঘুরে বিদেশে ঘুরতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করেন। অভ্যন্তরীণ পর্যটনকে শক্তিশালী করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। অর্থনীতি যখন সমৃদ্ধ হয়, মানুষের হাতে উদ্বৃত্ত অর্থ আসে। আর সেই অর্থের একটি বড় অংশ যায় ভ্রমণ ও পর্যটনে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক ড্যানি রডরিকের গবেষণা বলছে, একটি পরিবারের মোট আয়ের যে অংশ মৌলিক চাহিদা মেটানোর পরে বাঁচে, যাকে বলা হয় ‘ডিসপোজেবল ইনকাম’ বা বিবেচনাযোগ্য আয়। সেই আয় বাড়লে মানুষ বিনোদন ও ভ্রমণে বেশি ব্যয় করতে শুরু করেন।
থাইল্যান্ডে সমুদ্রপাড়ে রাত হলেই জ্বলে ওঠে রহস্যময় আলো!
থাইল্যান্ডে সমুদ্রপাড়ে রাত হলেই জ্বলে ওঠে রহস্যময় আলো!
2026-04-05
থাইল্যান্ডের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত নীল জলরাশি আর রুপালি বালুচর। কিন্তু দিনের আলো ফুরিয়ে সূর্য ডুবলেই সেখানে শুরু হয় এক অন্য রকম মায়ার খেলা। চারদিকে যখন ঘুটঘুটে অন্ধকার, ঠিক তখনই সমুদ্রের ঢেউয়ে জেগে ওঠে রহস্যময় এক নীলাভ আলো! অন্ধকারে ঢেউয়ের সঙ্গে আলোর এই মিতালি দেখলে মনে হয়, আকাশ থেকে বুঝি একমুঠো তারা খসে পড়েছে সাগরের বুকে। বিজ্ঞানের ভাষায় এই জাদুকরি প্রপঞ্চকে বলা হয় ‘বায়োলুমিনেসেন্ট প্লাঙ্কটন’। তবে পর্যটকদের কাছে এ যেন এক মায়াবী হাতছানি, যার টানে থাইল্যান্ডের নির্জন সৈকতগুলোতে এখন ভিড় বাড়ছে দর্শনার্থীদের।
 পর্যটনের নতুন স্পট লক্ষ্মীপুরের কমলনগর মেঘনার তীর সংরক্ষণ বাঁধ এলাকা
পর্যটনের নতুন স্পট লক্ষ্মীপুরের কমলনগর মেঘনার তীর সংরক্ষণ বাঁধ এলাকা
2026-03-25
একটা সময় যে মেঘনার উত্তাল ঢেউ আর ভাঙন ছিল এই অঞ্চলের মানুষের কাছে অভিশাপ, আজ সেই মেঘনা তীরই হয়ে উঠেছে বিনোদনের এক বিশাল আশীর্বাদ। ঈদুল ফিতরের ছুটিতে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মতিরহাট থেকে রামগতি উপজেলার বয়ারচর পর্যন্ত মেঘনা উপকূলীয় জনপদের কয়েকটি স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। আধুনিক পার্ক বা সিনেমা হলের অভাব থাকলেও প্রকৃতির অকৃত্রিম সান্নিধ্য পেতে মেঘনার তীরের এসব স্থানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন। বিগত কয়েক দশকে মেঘনার ভাঙনে বসতভিটা হারানো মানুষের আর্তনাদ ছিল এই অঞ্চলের নিত্যদিনের খবর। তবে বর্তমান সরকারের নেওয়া ভাঙন রোধ প্রকল্পের আওতায় নির্মিত মেঘনা নদীর অন্ততঃ ৩৭ কিলোমিটার তীর সংরক্ষণ বাঁধের এলাকা এখন কেবল সুরক্ষাই দিচ্ছে না, তৈরি করেছে নয়নাভিরাম পর্যটন স্পট।
প্রবাস
আরও খবর
সড়কে বাংলাদেশি তরুণ নিহত: মালয়েশিয়ায় এক সেনা কর্মকর্তা রিমান্ডে
সড়কে বাংলাদেশি তরুণ নিহত: মালয়েশিয়ায় এক সেনা কর্মকর্তা রিমান্ডে
2026-04-25
মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় মুজাহিদ মিল্লাদ (২২) নামের একজন বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, তাদের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল এই রিমান্ড আদেশ দিয়েছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত ৫ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার দুই গাড়ির সংঘর্ষে নিহত হন মুজাহিদ মিল্লাদ। এই সময় আহত হন তার স্ত্রী তাবাসসুম আবিদা। এই দম্পতির বাড়ি হবিগঞ্জে।
মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের আবাসনে ‍পুলিশি হানা, বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের আবাসনে ‍পুলিশি হানা, বাংলাদেশিসহ আটক ১৬
2026-04-20
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং মেইহা শিল্প এলাকায় অভিবাসী শ্রমিকদের আবাসিক স্থাপনায় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। গতকাল রোববার (১৯ এপ্রিল) রাতে পরিচালিত ‘অপস সাপু’ অভিযানে অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে ১৬ অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, শিল্প এলাকার নিকটবর্তী একটি দুইতলা বিশিষ্ট  ব্লকের বাড়িতে এসব শ্রমিক বসবাস করছিলেন। বাড়ির সামনের অংশে একটি মুদি দোকানও অভিযান পরিচালিত হচ্ছিল, যেখানে রান্নার তেলসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হতো, যা ঐ এলাকার বিদেশি শ্রমিকদের চাহিদা পূরণে ব্যবহৃত হতো।
জব কর্ণার
আরও খবর