আর্কাইভ
লগইন
হোম
দক্ষিণ কোরিয়া
বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন
সমগ্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ এখন ৯৫তম। আগের সূচকে যা ছিল ৯৩তম। এই তালিকা অনুযায়ী ভিসামুক্ত প্রবেশাধিকার বা আগাম ভিসা ছাড়া এখন কতটি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা? হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিয়ের তালিকায় দেখা গেছে, দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। প্রতিবেদন অনুসারে, নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া এখন বিশ্বের ৩৬টি দেশ ভ্রমণ করতে পারবেন।
2026-04-15
দক্ষিণ কোরিয়ার ওপর ১৫% শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের
দক্ষিণ কোরিয়ার ওপর ১৫% শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের
2025-07-31
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে একটি পূর্ণ ও সম্পূর্ণ বাণিজ্য চুক্তি হিসেবে অভিহিত করেছেন। খবর রয়টার্সের। ০১ আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের নির্ধারিত সময়সীমার ঠিক একদিন আগে এই ঘোষণা এলো। এর আগে চুক্তি না করলে দক্ষিণ কোরিয়াকে ২৫ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হতো। গাড়ি ও উৎপাদন শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগী জাপান এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করার পর সিউলের ওপর চাপ বাড়ছিল।
বসুন্ধরা কিংস ব্রাজিল ও সান্তোস যুবদলের সাবেক কোচকে আনলো
বসুন্ধরা কিংস ব্রাজিল ও সান্তোস যুবদলের সাবেক কোচকে আনলো
2025-07-29
বসুন্ধরা কিংস লিগ শিরোপা পুনরুদ্ধার ও এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো করার লক্ষ্য নিয়ে নতুন কোচ নিয়োগ দিয়েছে । ব্রাজিলের অভিজ্ঞ ও হাইপ্রোফাইল কোচ সার্জিও ফারিয়াসকে দায়িত্ব দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ক্লাবটি। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য গতকাল সোমবার (২৮ জুলাই) ছিল নিবন্ধনের শেষ সময়সীমা। নির্ধারিত সময়ের মধ্যেই এএফসি পোর্টালে ফারিয়াসের নাম কোচ হিসেবে পাঠিয়েছে কিংস। শুধু কোচ নয়, খেলোয়াড় তালিকাতেও পরিবর্তন এনেছে তারা। ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবা মিচেলকে নিবন্ধন করেছে কিংস। ক্লাব সভাপতি ইমরুল হাসান জানান, ‘মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। আশা করছি ৩-৪ দিনের মধ্যেই সে ঢাকায় পৌঁছাবে।’ নিয়মিত খেলার সুযোগ না পেয়ে এবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় ফুটবল খেলতে আসছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।