আর্কাইভ
লগইন
হোম
থাইল্যান্ড
কাবাডিতে থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের মেয়েদের
চীনে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী দল। শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১–৩৪ পয়েন্টে পরাজিত করে সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে দেখা যায় বাংলাদেশকে। শুরুতে থাইল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের গতি ও ডিফেন্ডারদের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি।
2026-04-23
ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল
ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল
2026-01-25
নারী সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়লো বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে সাবিনা খাতুনের দল। সবশেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারাতেই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় দলের। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার (২৫ জানুয়ারী) বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখে অবশ্য শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন। সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল বের করে নেন সাবিনার দল। সাবিনা খাতুন হ্যাটট্রিক করেন। আর তাতেই ১৪-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলের।
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ
2025-12-14
কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের কারণে জাতীয় নারী ফুটবল দল থেকে অনেকটাই আড়ালে চলে যাওয়া সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়াকে নতুনভাবে সামনে আনল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তাদের মূল ফুটবল দলে নয়, বরং ফেরানো হচ্ছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে। আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ১৮ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। প্রকাশিত স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য সাফজয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা খাতুন, মাসুরা পারভীন, নিলুফা ইয়াসমিন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকার। পাশাপাশি ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মার্জিয়া এবং মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।
থাইল্যান্ড নতুন করে হামলা চালায় কম্বোডিয়ায়
থাইল্যান্ড নতুন করে হামলা চালায় কম্বোডিয়ায়
2025-12-14
কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। ‘নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে’ এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, আজ রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ হয়েছে। এর পূর্বে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। এ দুই দেশের মধ্যে রয়েছে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ঔপনেবিশ আমলে ভাগ করা এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। যারমধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন।