আর্কাইভ
লগইন
হোম
জাপান
বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন
সমগ্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ এখন ৯৫তম। আগের সূচকে যা ছিল ৯৩তম। এই তালিকা অনুযায়ী ভিসামুক্ত প্রবেশাধিকার বা আগাম ভিসা ছাড়া এখন কতটি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা? হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিয়ের তালিকায় দেখা গেছে, দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। প্রতিবেদন অনুসারে, নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া এখন বিশ্বের ৩৬টি দেশ ভ্রমণ করতে পারবেন।
2026-04-15
জাপানের গানমা প্রদেশে দুর্ঘটনার কবলে ৫০টিরও বেশি গাড়ি, নিহত ২
জাপানের গানমা প্রদেশে দুর্ঘটনার কবলে ৫০টিরও বেশি গাড়ি, নিহত ২
2025-12-28
জাপানের গানমা প্রদেশে একটি এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছে ৫০টির বেশি যানবাহন। এতে অন্তঃত দুইজন নিহত এবং আরও অন্তঃত ২৬ জন আহত হয়েছেন। খবর বিবিসির। পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। টোকিও থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিনাকামি শহরের কান-এতসু এক্সপ্রেসওয়েতে ২টি ট্রাকের সংঘর্ষ থেকে দুর্ঘটনার সূত্রপাত হয়। এরপর দ্রুতগতির আরও অনেক গাড়ি এসে ঐ দুই গাড়ির ওপর আছড়ে পড়ে। সংঘর্ষের পরই একের পর এক যানবাহনে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, এতে টোকিওর ৭৭ বছর বয়সি এক নারী এবং একজন ট্রাকচালক নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত ৩০, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ হাজার ঘরবাড়ি
জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত ৩০, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ হাজার ঘরবাড়ি
2025-12-09
জাপানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া এর প্রভাবে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ হাজারের বেশি ঘরবাড়ি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গতকাল সোমবার (০৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫মিনিটে জাপানে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার। সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথমদিকে সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের আবহাওয়া দপ্তর। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে নিকট ভবিষ্যতে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ভূতত্ত্ববিদরা।
ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর
ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর
2025-11-26
বাংলাদেশের রাজধানী ঢাকা জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যে গতিতে ঢাকার জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। টোকিওকে তিনে ফেলে ঢাকা উঠেছে দুইয়ে। আজ বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। এর পূর্বে বিশ্বের বৃহৎ শহরের শীর্ষে ছিল জাপানের রাজধানী টোকিও। তবে টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে ঢাকা, আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। সবশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ টোকিওকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল। এবার তাদের পেছনে ফেলেছে জাকার্তা।