আর্কাইভ
লগইন
হোম
অভিবাসন
মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের আবাসনে ‍পুলিশি হানা, বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং মেইহা শিল্প এলাকায় অভিবাসী শ্রমিকদের আবাসিক স্থাপনায় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। গতকাল রোববার (১৯ এপ্রিল) রাতে পরিচালিত ‘অপস সাপু’ অভিযানে অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে ১৬ অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, শিল্প এলাকার নিকটবর্তী একটি দুইতলা বিশিষ্ট  ব্লকের বাড়িতে এসব শ্রমিক বসবাস করছিলেন। বাড়ির সামনের অংশে একটি মুদি দোকানও অভিযান পরিচালিত হচ্ছিল, যেখানে রান্নার তেলসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হতো, যা ঐ এলাকার বিদেশি শ্রমিকদের চাহিদা পূরণে ব্যবহৃত হতো।
2026-04-20
শুরু হলো নতুন নিয়ম, ইউরোপ ভ্রমণকারীদের জন্য
শুরু হলো নতুন নিয়ম, ইউরোপ ভ্রমণকারীদের জন্য
2025-10-12
ইউরোপের অভ্যন্তরীণ সুরক্ষা জোরদার,অবৈধ অভিবাসন এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ (ইইএস) চালু করেছে। আঞ্চলিক নিরাপত্তা, পর্যটন ব্যবস্থাপনা এবং অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্বলতা কাটাতে পর্তুগালসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ আজ রোববার (১২ অক্টোবর) ২০২৫ থেকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে সীমান্তে। এর মাধ্যমে সকল তৃতীয় দেশের নাগরিক—অর্থাৎ ইউরোপীয় দেশের বাইরের যারা ভিসা নিয়ে বা ভিসা ছাড়াই বা নির্দিষ্ট সময়ের জন্য পর্যটন, ব্যবসা অথবা পরিবারিক উদ্দেশ্যে আসেন, তাঁরা প্রবেশ ও বহির্গমণের মুহূর্তে সরাসরি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হবেন। তাদের আঙ্গুলের ছাপ ও মুখাবয়বের ছবি সীমান্তে সংরক্ষিত হবে, পাশাপাশি প্রবেশ/বের হওয়ার স্থান, সময় ও তারিখ ডিজিটালি রেকর্ড হবে। পূর্বে পাসপোর্ট এর হাতে মোহর দেওয়ার পদ্ধতির বদলে, এই সিস্টেমে নাগরিকের অবস্থান, ভ্রমণসহ আইনসম্মত থাকার সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করা যাবে। এতে অবৈধভাবে দীর্ঘকাল অবস্থান বা জাল পরিচয় দানের ঘটনা দ্রুত শনাক্ত হবে, কর্তৃপক্ষ সহজেই ব্যবস্থা নিতে সক্ষম হবেন। তথ্যগুলো বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী রিয়েল টাইম হিসেবে ব্যবহার করতে পারবে। 
মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দি‌লে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হ‌বে
মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দি‌লে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হ‌বে
2025-09-08
মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হওয়ার তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার (৮ সে‌প্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তা‌দের এক্স হ‌্যা‌ন্ডে‌লে ভিসা সংক্রান্ত এক পো‌স্টে এ কথা জা‌নি‌য়ে‌ছে। পো‌স্টে উ‌ল্লেখ করা হয়, ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। যার অর্থ দাঁড়ায় আপনি আর কখ‌নো যুক্তরা‌ষ্ট্রে যে‌তে প‌ারবেন না।