আর্কাইভ
লগইন
হোম
সালাহউদ্দিন আহমেদ
সরকার বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য আগামী বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল ও গম সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এই কথা বলেন।
2026-04-22
মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, আসন্ন নির্বাচনে প্রভাব পড়বে না: সালাউদ্দিন আহমদ
মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, আসন্ন নির্বাচনে প্রভাব পড়বে না: সালাউদ্দিন আহমদ
2026-01-08
ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমদ শঙ্কা প্রকাশ করে বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তবে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও তিনি উল্লেখ করেন।
কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ
2025-12-29
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়নপত্র দাখিল করেন সালাহউদ্দিন। ​ প্রায় ১৪ বছর পর সালাহউদ্দিনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় তার সমর্থকদের মধ্যে। এই সময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, পেকুয়া বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।