ইরান কেন হরমুজের পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব ?
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা আগ্রাসনের অবসানে সম্প্রতি তেহরান তাদের দাবিদাওয়ার একটি তালিকা দিয়েছে। তালিকায় নতুনভাবে এমন একটি দাবি যোগ করা হয়েছে, যা আগে তেহরানের শর্তের মধ্যে ছিল না। আর দাবিটি হলো, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবহণ করা হয়। ইরান এখন এটিকে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে।
ইরান গুরুত্বপূর্ণ এই জলপথকে বছরে কয়েক শত কোটি ডলার আয়ের উৎসে পরিণত করতে চাইছে। একইসঙ্গে হরমুজ প্রণালিকে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রেও পরিণত করতে চাইছে তারা।
ইরানের হামলার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। এতে বৈশ্বিক জ্বালানিবাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। পারস্য উপসাগরের বাইরের দেশগুলোও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।