আর্কাইভ
লগইন
হোম
ইমিগ্রেশন
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ৬২ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ৬২ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সেলাঙ্গর রাজ্যের শাহ আলাম ও পুচং এলাকায় অপস মাহির নামে চলে সমন্বিত অভিযান। অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের উদ্যোগে পরিচালিত এই অভিযানের লক্ষ্য ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ শিল্প ও লজিস্টিক খাতে অবৈধ অভিবাসী শ্রমিকদের উপস্থিতি শনাক্ত ও দমন করা। অভিযান চলাকালে ২টি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়, যেখানে মোট ১১২ জন ব্যক্তিকে যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে ৬২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
2026-04-23
ভারতের আশ্রয় কেন্দ্র থেকে দেশে ফিরলো ২৮ শিশু
ভারতের আশ্রয় কেন্দ্র থেকে দেশে ফিরলো ২৮ শিশু
2026-02-18
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বিভিন্ন বয়সের ২৮ শিশু দেশে ফিরেছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে শিশুদের তুলে দেন। তাদের মধ্যে ৮ জন মেয়ে ও ২০ জন ছেলে শিশু। তাদের অধিকাংশের বাবা অথবা মা ভারতের জেলখানায় সাজাভোগ করছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি এসএম সাখাওয়াত হোসেন বলেন, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে শিশুদের বাবা অথবা মা ভারতে যান। বাবা-মার সঙ্গে তারাও ভারতের পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে যায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিভাবকদের বিভিন্ন মেয়াদে সাজা হলে শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে রাখা হয়। ৩ থেকে ৭ বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসে। শি
মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী আটক
2026-02-14
মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসন ও পারমিট জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। চলতি বছরের ০১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সাঁড়াশি অভিযানে ৬,২০০ অবৈধ অভিবাসী এবং ২৩০ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইমিগ্রেশনের উপমহাপরিচালক লোকমান আফেন্দি রামলি জানান, এ সময়ের মধ্যে সারাদেশে মোট ২৭ হাজার বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়েছে। ১ জানুয়ারি থেকে দেশটিতে প্রায় ১৭০০টি পৃথক অভিযানে এসব তল্লাশি ও গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়। গ্রেফতারদের মধ্যে সর্বাধিক রয়েছে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের নাগরিক। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা বৈধ কাগজপত্র ছাড়া দেশে অবস্থান করছে বা পারমিটের শর্ত ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে অবৈধ কর্মী নিয়োগকারী নিয়োগকর্তারাও আইনের আওতার বাইরে নন।