আর্কাইভ
লগইন
হোম
দীপিকা পাড়ুকোন
এবার আসছে ‘জাওয়ান ২’, কবে থেকে শুটিং শুরু?
বলিউড বাদশাহ শাহরুখ খানের ২০২৪ সালের প্রত্যাবর্তন ছিল রীতিমতো ইতিহাস। ‘পাঠান’ (১০৫৫ কোটি) এবং ‘জাওয়ান’ (১১০০ কোটি) পরপর দুটি সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন কিং খান। বলিউড বাদশাহ প্রমাণ করেছেন, তিনিই বক্স অফিসের আসল রাজা। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, ‘জাওয়ান’র জন্য নিজের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারও জিতেছেন তিনি। ‘জাওয়ান’র সেই ঐতিহাসিক সাফল্যের পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ছিল- কবে আসবে ‘জাওয়ান ২’? অবশেষে শোনা যাচ্ছে, শাহরুখ খান এবং পরিচালক অ্যাটলি কুমার ‘জাওয়ান’-এর সিক্যুয়েলের কাজ শুরু করতে যাচ্ছেন।
2026-04-23
শাহরুখ খান ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য হিসেবে আছেন যারা
শাহরুখ খান ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য হিসেবে আছেন যারা
2025-11-03
বলিউড বাদশাহ যখন নতুন সিনেমার ঘোষণা দেন, তখন সেটি আর শুধুমাত্র খবর থাকে না; যেন হয়ে ওঠে এক রাজকীয় আয়োজন! বর্তমানে ঠিক এমনটাই ঘটছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ নিয়ে। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ পেতেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। এই সিনেমা নিয়েই বলিউডে এখন রীতিমতো চলছে আলোচনার ঝড়। সিনেপ্রেমীদের একাংশের মত, পর্দায় শাহরুখ নিজেই যেন এক রাজসভাই গড়ে তুলতে যাচ্ছেন এবার; যেখানে ‘কিং’ অর্থাৎ পর্দায় রাজা হিসেবে থাকবেন শাহরুখ! আর বলিউড বাদশাহর সঙ্গে এই রাজসভায় কারা থাকছেন- অর্থাৎ এই সিনেমার কাস্টিং লিস্ট, তা নিয়েও কিন্তু আলোচনা কম নয়।
শাহরুখের জন্মদিনেই এলো প্রথম ঝলক, ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ
শাহরুখের জন্মদিনেই এলো প্রথম ঝলক, ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ
2025-11-02
বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ রোববার (০২ নভেম্বর)। আজ ৬০ বছরে পা রাখলেন এই মেগাস্টার। সকাল থেকেই ভক্তরা অধীর অপেক্ষা ছিল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে মুক্তি পেল সেই টিজার। প্রথমবার বহুল আলোচিত সিনেমার এক ঝলক এলো প্রকাশ্যে। যেমন ভাবা, এই টিজার তেমনই- যেন শাহরুখময়। অ্যাকশনের জৌলুসে যথারীতি চমকে দিয়েছেন কিং খান। শাহরুখকে এমন ঝকঝকে স্মার্ট লুকে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। সাম্প্রতিক বলিউড সিনেমায় দক্ষিণী ধাঁচের অ্যাকশন ও থ্রিল দারুণ ভাবে মিশতে দেখা যাচ্ছে। সেই চলতি ট্রেন্ড মাথায় রেখেই শাহরুখকেও কিছুটা ‘জাওয়ান’-এর মতোই দেখতে লাগছে এখানে। তবে সম্ভবত সিনেমায় ভায়োলেন্সের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। রক্তস্নাত শাহরুখকে দেখে মুগ্ধ নেটিজেনরা।
বলিউড অভিনেত্রীদের কার কত পারিশ্রমিক?
বলিউড অভিনেত্রীদের কার কত পারিশ্রমিক?
2025-10-21
অনেক দিন ধরেই বলিউডে তারকাদের পারিশ্রমিক নিয়ে বৈষম্য চলে আসছে। এমন বহু অভিনেত্রী রয়েছেন, যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি সিনেমার পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। শুধু পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতাদের। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না। যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদলে গেছে। সেই সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথম সারিতে রয়েছেন। তিনি একের পর দর্শকদের হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। শুরুতেই শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ মুক্তির পর সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’। আবার শীঘ্রই তাকে দেখা যাবে ‘সিংহাম’ সিনেমায়। আর অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও। এখন তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন সিনেমাপ্রতি আয় করেন ১৫ থেকে ২০ কোটি টাকা।