সারাদেশে একদিনেই হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১,২২৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৭,১৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৯ জন, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩,৯৩৪ জন।