আর্কাইভ
লগইন
হোম
উইকেট
শান্তর সেঞ্চুরি, ২০০ পেরোল বাংলাদেশ
ব্যাট হাতে ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে নিজের অর্ধশতকের পর সেঞ্চুরিও তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাসও নিজের হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, তবে ব্যক্তিগত ৭৬ রানেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলের হাল বেশ ভালোভাবেই ধরেছিলেন চতুর্থ উইকেটের শান্ত-লিটন জুটি। চাপ সামলে নিয়ন্ত্রিত ব্যাটিং করেছেন তারা। তবে জেইডেন লেনক্সের স্পিনে ভাঙল ১৬০ রানের দারুণ এই জুটি, বোল্ড হলেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান। শান্তর সঙ্গে ক্রিজে আছেন তাওহিদ হৃদয়। দলীয় স্কোর ২০০ ছাড়িয়েছে।
2026-04-23
নাসির-ইমাদের নিয়ন্ত্রিত বোলিং, সাব্বির-শামীমের ব্যাটে ঢাকার জয়
নাসির-ইমাদের নিয়ন্ত্রিত বোলিং, সাব্বির-শামীমের ব্যাটে ঢাকার জয়
2025-12-27
রাজশাহী ওয়ারিয়র্স-এর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে মাঝারি সংগ্রহে আটকে রেখে শেষ পর্যন্ত চাপের মধ্যেও জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ইমাদ ওয়াসিমের আঁটসাঁট স্পেল ও নাসির হোসেনের স্পিনে ভর করে রাজশাহী থামে ১৩২ রানে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে একাধিকবার বিপদে পড়লেও শেষদিকে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমানের দৃঢ়তায় ৫ উইকেটের জয় নিশ্চিত করে ঢাকা। টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ইনিংস শুরু থেকেই ধাক্কায় পড়ে। শুরুতেই প্রথম বলেই সাহিবজাদা ফারহান আউট হলে চাপে পড়ে দলটি। তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা বাজে সময় কাটানোর চেষ্টা করেন। তবে নাসির হোসেনের অফ স্পিনে আক্রমণাত্মক হতে গিয়ে তানজিদ ১৫ বলে ২০ রান করে ক্যাচ দেন।
১ ওভারে ৫ উইকেট: বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ান পেসার
১ ওভারে ৫ উইকেট: বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ান পেসার
2025-12-24
এবার ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নতুন কীর্তি গড়েছেন। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে তিনি এক ওভারে ৫ উইকেট নিয়েছেন, যা কোনো পুরুষ বা নারী ক্রিকেটারের দ্বারা আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবারের মতো ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে সিরিজের প্রথম ম্যাচে কম্বোডিয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করছিল। ১৫ ওভারের পর তাদের সংগ্রহ ছিল ১০৬ রান, হাতে ৫ উইকেট। ১৬তম ওভারে প্রিয়ান্দানা বল করতে নামার পর প্রথম ৩ বলে ৩টি উইকেট নেন এবং হ্যাটট্রিক সম্পন্ন করেন। পরবর্তী দুই বলেও তিনি উইকেট নেন, মাত্র ১ রান খরচ করে ওভারটি শেষ করেন। এই অসাধারণ বোলিংয়ে ইন্দোনেশিয়ার জয় নিশ্চিত হয় ৬০ রানে। বল হাতে ইতিহাস গড়ার আগে প্রিয়ান্দানা ব্যাট করেও অবদান রাখেন। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন। তবে দলের ইনিংসের মূল নায়ক ছিলেন উইকেটকিপার-ব্যাটার ধর্ম কুসুমা, যিনি ৬৮ বলে ১১০* রানের দারুণ ইনিংস খেলেন।
মিনহাসের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত, পাকিস্তানের এশিয়া কাপ জয়
মিনহাসের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত, পাকিস্তানের এশিয়া কাপ জয়
2025-12-21
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। আজ দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি একাডেমি মাঠে ৫০ ওভারের এই ফাইনালে ভারতকে ১৯১ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের সামনে চাপে পড়ে যায় তারা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান তোলে পাকিস্তান। পাকিস্তানের বড় সংগ্রহের মূল নায়ক ছিলেন- সামির মিনহাস। ১১৩ বলে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় সেঞ্চুরি। এর পূর্বে গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে তিনি অপরাজিত ১৭৭ রান করেছিলেন।