আর্কাইভ
লগইন
হোম
শর্করা
এই গরমে দই খাওয়া কেন আমাদের জন্য জরুরি?
এই গরমে আমাদের পেট ঠান্ডা রাখতে এবং শরীর সুস্থ রাখতে দই কিংবা টকদই অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। প্রতিদিন নিয়মিত পাতে দই রাখলে আমাদের শরীর ও পেটের ওপর নানাবিধ ইতিবাচক প্রভাব পড়ে। কারণ গ্রীষ্মকালে আমাদের শরীরের বিশেষ যত্নের প্রয়োজন হয়। আর তীব্র সূর্যের আলো এবং উচ্চ তাপমাত্রার কারণে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। এই সমস্যাগুলো এড়াতে আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় এমন জিনিস অন্তর্ভুক্ত করা উচিত, যা তাপের কারণে সৃষ্ট সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এইজন্য দই হতে পারে একটি বিকল্প, যা কেবল পাচনতন্ত্রকে শক্তিশালী করে না; বরং আমাদের শরীরকে ঠান্ডা করতে এবং পানিশূন্যতা প্রতিরোধ করতেও সাহায্য করে থাকে।
2026-04-18
মানসিক চাপ কমাতে প্রাকৃতিক সমাধান হলো ‘মধু’
মানসিক চাপ কমাতে প্রাকৃতিক সমাধান হলো ‘মধু’
2026-01-14
শরীরের জন্যই শুধু নয়, মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে মধু। মন খারাপ, চাপ বা উদ্বেগের সময় অনেকেই খাওয়া-দাওয়ার দিকে তেমন নজর দেন না। অথচ এই সময় সঠিক খাবার মানসিক অবস্থার ওপর বড় ভূমিকা রাখতে পারে। সাধারণতঃ মেজাজ ভালো রাখতে তাজা মাছ, ফল ও সবজির কথা বলা হয়। তবে গবেষণা বলছে, প্রাকৃতিক একটি মিষ্টি উপাদান-মধু-মন ভালো রাখতে সহায়ক হতে পারে। মধুর ভেতরে থাকা প্রাকৃতিক উপাদান ও পুষ্টিগুণ মস্তিষ্ক ও আবেগের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মধু প্রাকৃতিক শর্করার উৎস। এতে থাকা গ্লুকোজ ও ফ্রুক্টোজ শরীরে ধীরে ধীরে শক্তি জোগায়। রক্তে শর্করা হঠাৎ কমে গেলে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, যা খিটখিটে মেজাজ, উদ্বেগ, ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতার কারণ হতে পারে। পরিমিতভাবে মধু খেলে রক্তে শর্করার ওঠানামা তুলনামূলক স্থিতিশীল থাকে, ফলে মানসিক চাপ সামলানো সহজ হয়।
স্বাস্থ্যের জন্য হলুদ পানি: প্রাকৃতিক উপকারে ভরপুর
স্বাস্থ্যের জন্য হলুদ পানি: প্রাকৃতিক উপকারে ভরপুর
2026-01-11
সেই প্রাচীনকাল থেকেই ঘরোয়া চিকিৎসায় হলুদের ব্যবহার রয়েছে। শুধু রান্নায় রং ও স্বাদ বাড়াতেই নয়, দেহকে ভেতর থেকে সুস্থ রাখতে এই মসলা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে হলুদ মেশানো পানি পান করা স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত পরিমিত পরিমাণ হলুদ পানি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম শক্তি উন্নত করতে, এমনকি রক্তে শর্করা নিয়ন্ত্রণেও উপকারী ভূমিকা রাখতে পারে। হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরকে ক্ষতিকর ফ্রি র‌্যাডিকেলের আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে। নিয়মিত হলুদ মেশানো পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে, সংক্রমণ প্রতিরোধে দেহ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে এবং সামগ্রিকভাবে শরীর থাকে বেশি সুস্থ ও সতেজ।