আর্কাইভ
লগইন
হোম
শিরোপা
এবার বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে
সৌদি প্রো লিগে বর্তমানে শক্ত অবস্থানেই আছে আল নাসর ক্লাব। ৭৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ট্রফি জয়ের অন্যতম প্রধান দাবিদার এখন তারাই। তবে মাঠের সাফল্যের বাইরে ক্লাবটি নিয়ে নতুন একটি চমকপ্রদ আলোচনা শুরু হয়েছে। আগামী মৌসুমে আল নাসরের মূল দলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। জানা গেছে, মৌসুম শেষে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে ক্লাব কর্তৃপক্ষ। তার পারফরম্যান্সের পাশাপাশি রোনালদোর সঙ্গে একই ড্রেসিংরুমে বাবা-ছেলের উপস্থিতি ক্লাবের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে, যা দলটির এবং পুরো লিগেরই বৈশ্বিক জনপ্রিয়তা আরও বাড়াতে পারে।
2026-04-22
ভারতীয়দের আসল ট্রফি নিতে অস্বীকৃতি, নকল ট্রফি নিয়ে শিরোপা উদযাপন
ভারতীয়দের আসল ট্রফি নিতে অস্বীকৃতি, নকল ট্রফি নিয়ে শিরোপা উদযাপন
2025-09-29
এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় ক্রিকেটারদের শিরোপা উদযাপন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আসল ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নকল ট্রফি’ হাতে ছবি পোস্ট করেছেন তারা। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি তারা। এর ফলে ট্রফি বিতরণ অনুষ্ঠান দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের ট্রফি হাতে পায়নি ভারত।
সাবিনা খাতুন ভুটান নারী লিগের সর্বোচ্চ গোলদাতা
সাবিনা খাতুন ভুটান নারী লিগের সর্বোচ্চ গোলদাতা
2025-09-07
সাফ শিরোপা জয়ের পর মাঠের বাইরের নানা ঘটনায় দেশে আলোচনায় ছিলেন সাবিনা খাতুন। তবে ভুটানে গিয়ে নতুন রূপে দেখা দিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। একের পর এক গোল করে ভুটান নারী লিগের প্রথমার্ধ শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। চলতি মৌসুমে ভুটানের পারো এফসির হয়ে ৯ ম্যাচে করেছেন ২৬ গোল। এরমধ্যে রয়েছে একাধিক হ্যাটট্রিকও। শুধু ক্লাবের সেরা গোলদাতা নন, লিগের সামগ্রিক তালিকাতেও এখন পর্যন্ত তার সমকক্ষ কেউ নেই। পারো এফসির জার্সিতে সাবিনার পরেই আছেন আরেক বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া, তার গোল সংখ্যা ২১। এরপর আছেন ঋতুপর্ণা চাকমা (১৫) ও মনিকা চাকমা (১১)। এই চার বাংলাদেশি ফুটবলার মিলে করেছেন মোট ৭৩ গোল। পারোর হয়ে অন্য কোনো খেলোয়াড় এখনো দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ: সাফের সেরা গোলরক্ষক মেঘলা
অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ: সাফের সেরা গোলরক্ষক মেঘলা
2025-09-01
গতকাল অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। তবে পয়েন্টে পিছিয়ে থাকায় শিরোপা উঠেছে শেষ ম্যাচে হারা ভারতের হাতেই। এই আসরে শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জন রয়েছে বাংলাদেশের গোলরক্ষক মেঘলার। এবারের সাফের আসরের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের মেঘলা। অন্যদিকে ফেয়ারপ্লে পুরস্কার উঠেছে বাংলাদেশের হাতে। আসরে বাংলাদেশের পারফরমেন্স ধারাবাহিক ছিল না। প্রথম ম্যাচে ভারতের কাছে হার এবং ভুটানের বিপক্ষে এক ম্যাচে ড্র করায় শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের।