আর্কাইভ
লগইন
হোম
সচিবালয়
সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল চেয়ে ৭ আইনজীবীর রিট
অধ্যাদেশের পর তৈরি করা সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সাদ্দাম হোসেনসহ সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী রিটটি দায়ের করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) শুনানির জন্য বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে রিটটি ৯৬ নম্বর ক্রমিকে রয়েছে। রিটের পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
2026-04-20
সচিবালয় প্রস্তুত নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে
সচিবালয় প্রস্তুত নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে
2026-02-18
নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে বরণ করতে প্রস্তুত সচিবালয়। দারুণ ব্যস্ততা দেখা গেছে প্রশাসনিক এই কেন্দ্রবিন্দুতে। অনেককেই ফুলের মালা হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। এছাড়া সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স সচিবালয়ের ভেতরে অবস্থান করছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই এই সাজ সাজ রব দেখা যায় সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষ। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালেই সেটি ধুয়ে-মুছে পরিষ্কার করা হয় । এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নাম ফলক লাগানো হয়েছে। প্রত্যেকটা অফিস নতুন রূপে সাজানো হয়েছে। নতুন প্রধানমন্ত্রী আজ প্রথম কর্ম দিবসে সচিবালয় আসছেন, সেজন্য সচিবালয়ের সবাই আনন্দিত।
হাদির জন্য খাস দিলে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদির জন্য খাস দিলে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
2025-12-18
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাদির জন্য দোয়া প্রার্থনা করেন। উপদেষ্টা বলেন, ‘আপনারা সবাই ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন। যদি সবাই দোয়া করেন, হাদি নিশ্চয়ই ফিরে আসবেন। এখন তার জন্য দোয়া খুবই জরুরি।’ তিনি আরও বলেন, ‘জুমার নামাজে সবাই যেন তার জন্য দোয়া করেন।’ পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার আহ্বান জানান তিনি।