আর্কাইভ
লগইন
হোম
জাতীয় ক্রীড়া পরিষদ
এবারে ১৭১ জনের হাতে ক্রীড়া কার্ড দিলো প্রতিমন্ত্রী আমিনুল হক
ক্রীড়া উন্নয়নে নতুন এক আশার আলো জ্বলে উঠল, যখন ১৭১ জন খেলোয়াড়ের হাতে পৌঁছালো স্বীকৃতির প্রতীক ক্রীড়া কার্ড এবং এক লাখ টাকার ভাতা। এটা শুধু সম্মান নয়, বরং দীর্ঘদিনের অপেক্ষার এক আবেগঘন পরিণতি। গতকাল রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কার্ড ও ভাতা তুলে দেন, খেলোয়াড়দের চোখে ফুটে ওঠে গর্ব, স্বস্তি ও ভবিষ্যতের নিশ্চয়তা। সরকারের ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে নতুন করে যুক্ত হওয়া এই ১৭১ জনকে নিয়ে মোট ৩০০ জন খেলোয়াড় এ সুবিধার আওতায় এলেন। পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে ৫০০ জনকে অন্তর্ভুক্ত করার। ক্রিকেটের বাইরে ফুটবল, হকি, সাঁতার, ভারোত্তোলন, টেবিল টেনিস, দাবা ও আরচারিসহ নানা ডিসিপ্লিনের খেলোয়াড়রা এতে যুক্ত হয়েছেন, যেখানে প্রথমবারের মতো জাতীয় নারী হকি দলও অন্তর্ভুক্ত হওয়ায় তৈরি হয়েছে নতুন আশার দিগন্ত।
2026-04-20
‘মনে রাখার মতো’ টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি: আমিনুল ইসলাম বুলবুল
‘মনে রাখার মতো’ টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি: আমিনুল ইসলাম বুলবুল
2025-05-31
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গতকাল শুক্রবার (৩০ মে) জরুরি সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরেন নিজের ভাবনা ও লক্ষ্য। এই দায়িত্ব কতদিনের জন্য তা নির্দিষ্ট না হলেও ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবর পর্যন্ত। অর্থাৎ বিসিবির পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তিনিই সভাপতির দায়িত্ব সামলাবেন। স্বল্প সময়ের এই মেয়াদ মাথায় রেখেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ৫৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।