আর্কাইভ
লগইন
হোম
অভিষেক বচ্চন
এবার আসছে ‘জাওয়ান ২’, কবে থেকে শুটিং শুরু?
বলিউড বাদশাহ শাহরুখ খানের ২০২৪ সালের প্রত্যাবর্তন ছিল রীতিমতো ইতিহাস। ‘পাঠান’ (১০৫৫ কোটি) এবং ‘জাওয়ান’ (১১০০ কোটি) পরপর দুটি সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন কিং খান। বলিউড বাদশাহ প্রমাণ করেছেন, তিনিই বক্স অফিসের আসল রাজা। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, ‘জাওয়ান’র জন্য নিজের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারও জিতেছেন তিনি। ‘জাওয়ান’র সেই ঐতিহাসিক সাফল্যের পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ছিল- কবে আসবে ‘জাওয়ান ২’? অবশেষে শোনা যাচ্ছে, শাহরুখ খান এবং পরিচালক অ্যাটলি কুমার ‘জাওয়ান’-এর সিক্যুয়েলের কাজ শুরু করতে যাচ্ছেন।
2026-04-23
শাহরুখ খান ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য হিসেবে আছেন যারা
শাহরুখ খান ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য হিসেবে আছেন যারা
2025-11-03
বলিউড বাদশাহ যখন নতুন সিনেমার ঘোষণা দেন, তখন সেটি আর শুধুমাত্র খবর থাকে না; যেন হয়ে ওঠে এক রাজকীয় আয়োজন! বর্তমানে ঠিক এমনটাই ঘটছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ নিয়ে। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ পেতেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। এই সিনেমা নিয়েই বলিউডে এখন রীতিমতো চলছে আলোচনার ঝড়। সিনেপ্রেমীদের একাংশের মত, পর্দায় শাহরুখ নিজেই যেন এক রাজসভাই গড়ে তুলতে যাচ্ছেন এবার; যেখানে ‘কিং’ অর্থাৎ পর্দায় রাজা হিসেবে থাকবেন শাহরুখ! আর বলিউড বাদশাহর সঙ্গে এই রাজসভায় কারা থাকছেন- অর্থাৎ এই সিনেমার কাস্টিং লিস্ট, তা নিয়েও কিন্তু আলোচনা কম নয়।
আজ ৫২-তে পা রাখলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই
আজ ৫২-তে পা রাখলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই
2025-11-01
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আজ ৫১ পেরিয়ে ৫২-তে পা দিলেন। কিন্তু অনন্য সৌন্দর্যের প্রতীক এই অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই যে, তার বয়স নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে। সৌন্দর্য, মাধুর্য আর আত্মবিশ্বাস মিলিয়ে এখনো যেন ৯০ দশকের সেই হম্বিতম্বি তরুণী ঐশ্বরিয়া রাই। বয়স বাড়ছে, কিন্তু দীপ্তি কমছে না। ঐশ্বরিয়া প্রমাণ করেছেন, সত্যিকারের সৌন্দর্য কখনো ম্লান হয় না, তা থেকে যায় চোখে ও মননে আর অনুপ্রেরণায়। অভিনেত্রীর ৫১ পেরিয়ে গেলেও সময় যেন তাকে স্পর্শই করতে পারেনি। সৌন্দর্য ও আত্মবিশ্বাসে তিনি এখনো নতুন প্রজন্মের অনুপ্রেরণা—আইকোনিক। সৌন্দর্যের সংজ্ঞা সময়ের সঙ্গে বদলায়, কিন্তু কিছু নাম সময়কেও হার মানিয়ে দেয়। ঠিক তেমনই ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’। তার জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে, ভক্তরা বলছেন- ঐশ্বরিয়া রাই বচ্চন, সময় তোমার কাছে হার মানিয়েছে।