আর্কাইভ
লগইন
হোম
জাতীয় বিশ্ববিদ্যালয়
আজ সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থাকা কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) একযোগে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। এবার সারাদেশে ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
2026-04-25
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড পরীক্ষা ১২ অক্টোবর শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড পরীক্ষা ১২ অক্টোবর শুরু
2025-09-30
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ১২ অক্টোবর এবং চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত সময়সূচি স্থগিত করা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১২ অক্টোবর, চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন ঝিনাইদহে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন ঝিনাইদহে
2025-08-31
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনা এবং অধিভুক্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ লাঘবে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এরইমধ্যে কয়েকটি জেলায় আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। এবার এরসঙ্গে যুক্ত হলো ঝিনাইদহ। গতকাল শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহ সদরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এই আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মাগুরা জেলার কলেজসমূহের কার্যক্রম পরিচালনা করা হবে।