আর্কাইভ
লগইন
হোম
মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের এবং হাম সন্দেহে আরও দুই জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১,১৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৪,৭৭৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭৪ জন, গত ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩,৬১৭ জন।
2026-04-20
বাগেরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি সদস্যের মৃত্যু
বাগেরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি সদস্যের মৃত্যু
2026-04-05
বাগেরহাটে অটোরিকশা-মোটরসাইকেল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (০৪ এপ্রিল) বিকালে সদর উপজেলার বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মনিম আল হাসান (২৮) ষাটগম্বুজ ইউনিয়নের বাসিন্দা মোজাম শেখের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, মনিম আল হাসান মোটরসাইকেলে করে দরগা এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাদামতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
2026-04-04
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) ও মিতি রানীর ছেলে রুদ্র দাস (২)। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী জানান, রাজেন্দ্রপুর এলাকা রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়েন মিতি রানী দাস ও তার ছেলে রুদ্র দাস। এই সময় মিতি রানী দাস ঘটনাস্থলেই মারা যায়। তার ছেলে রুদ্র দাস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশু রুদ্র দাসকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।