আর্কাইভ
লগইন
হোম
ডায়েবেটিস
এই গরমে দই খাওয়া কেন আমাদের জন্য জরুরি?
এই গরমে আমাদের পেট ঠান্ডা রাখতে এবং শরীর সুস্থ রাখতে দই কিংবা টকদই অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। প্রতিদিন নিয়মিত পাতে দই রাখলে আমাদের শরীর ও পেটের ওপর নানাবিধ ইতিবাচক প্রভাব পড়ে। কারণ গ্রীষ্মকালে আমাদের শরীরের বিশেষ যত্নের প্রয়োজন হয়। আর তীব্র সূর্যের আলো এবং উচ্চ তাপমাত্রার কারণে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। এই সমস্যাগুলো এড়াতে আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় এমন জিনিস অন্তর্ভুক্ত করা উচিত, যা তাপের কারণে সৃষ্ট সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এইজন্য দই হতে পারে একটি বিকল্প, যা কেবল পাচনতন্ত্রকে শক্তিশালী করে না; বরং আমাদের শরীরকে ঠান্ডা করতে এবং পানিশূন্যতা প্রতিরোধ করতেও সাহায্য করে থাকে।
2026-04-18
যেভাবে রোজায় হার্টের রোগীরা সুস্থ থাকবেন
যেভাবে রোজায় হার্টের রোগীরা সুস্থ থাকবেন
2026-02-15
নিয়মিত রোজা রাখার নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, নিয়ন্ত্রিত উপবাস ওজন কমাতে সহায়ক হতে পারে এবং ইনসুলিন প্রতিরোধ কমাতেও ভূমিকা রাখে। তবে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন- যাদের হৃদরোগ, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রয়েছে, তাদের রমজানে বাড়তি সতর্কতা প্রয়োজন। দীর্ঘ সময় না খাওয়ার ফলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বিঘ্নিত হতে পারে, যা হৃদরোগীদের জন্য জটিলতা তৈরি করতে পারে। চিকিৎসকের মতে, যাদের সম্প্রতি হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট সার্জারি হয়েছে, তাদের রোজা না রাখাই ভালো। একইভাবে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা হার্টের ছন্দের সমস্যায় ভোগা রোগীদেরও সতর্ক থাকতে হবে। রমজানে সুস্থ থাকতে হৃদরোগীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ—
আলু খাওয়ার উপকারিতা এবং অপকারিতাসমূহ
আলু খাওয়ার উপকারিতা এবং অপকারিতাসমূহ
2026-02-12
আলু একটি পুষ্টিকর ও শক্তিদায়ক সবজি, যাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, শর্করা, ভিটামিন সি, বি-কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবারের একটি চমৎকার উৎস, যা দ্রুত শক্তি জোগায়, হজমে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। খোসাসহ সেদ্ধ কিংবা পোড়া আলু খাওয়া সবচেয়ে উপকারী। তবে স্টার্চের কারণে ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে পরিমিত খাওয়া প্রয়োজন। অতিরিক্ত ভাজা বা প্রক্রিয়াজাত আলু ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তবে সবুজ কিংবা পচা আলু খাওয়া ক্ষতিকর।