আর্কাইভ
লগইন
হোম
পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানকে আবারও অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের পার্শ্ববৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াতের বিষয়ে পুনরায় অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গত রোববার রাতে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জাহাজগুলোকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া ৬টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, ঐ অঞ্চলে বর্তমান পরিস্থিতি বেশ উত্তপ্ত থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয় নেতা এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন।
2026-04-21
শেখ হাসিনার তৃতীয় দেশে যাওয়ার প্রশ্নে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনার তৃতীয় দেশে যাওয়ার প্রশ্নে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
2025-12-10
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে যেতে পারেন কূটনৈতিক চ্যানেলে এমন কোনো তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি। শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় দেশে যাওয়া নিয়ে কোনো তথ্য আছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার বিষয়ে বাংলাদেশের কিছু করার নাই। আমরা চাই উনি ফেরত আসুক। শুনেছি আপনারা যে রকম বলছেন।’ তাকে ফেরানোর বিষয়ে তিনি বলেন, ‘ভারতকে রাজী হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। আমরা রাজী করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।’
আপাততঃ খালেদা জিয়ার চিকিৎসা ঢাকায় রেখে চলবে
আপাততঃ খালেদা জিয়ার চিকিৎসা ঢাকায় রেখে চলবে
2025-12-09
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় আজ মঙ্গলবার লন্ডন নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আপাততঃ ঢাকায় রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে। ফলে এই নিয়ে দুই দফা পিছিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল। সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ১২-১৪ ঘণ্টা বিমানযাত্রা উপযুক্ত মনে করছে না তার মেডিকেল বোর্ড। প্রতিদিনই অ্যাডভান্স ট্রিটমেন্ট দিচ্ছেন চিকিৎসকরা। মূল সমস্যা হলো- একটি জটিলতা কেটে গেলে নতুন আরেকটি জটিলতা দেখা দেয়। একটি রোগের প্যারামিটার নিয়ন্ত্রণে থাকলেও আরেকটি বেড়ে যায়। লিভারের দীর্ঘদিনের পুরোনো জটিলতা নিয়ন্ত্রণে এলেও কিডনি নিয়ে উদ্বিগ্ন রয়েছে মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কথা ভাবছে না বোর্ড।